November 17, 2026, 5:13 pm
শিরোনামঃ
ফাইতংয়ে অবৈধ ইটভাটা বন্ধে জরিমানা দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ কক্সবাজার টাউনে কক্স এম্বাসেডর আবাসিক হোটেলে আগুন রাজউকের অথরাইজড অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অঢেল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ময়মনসিংহ জেলা যুবদলের কমিটি ঘোষণা ; সভাপতি ফরহান – সাধারন সম্পাদক লুইন কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফাইতংয়ে অবৈধ ইটভাটা বন্ধে জরিমানা

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:

লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় কেটে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও পুরোপুরি বন্ধ হচ্ছে না কার্যক্রম। অভিযানের সময় বাধা সৃষ্টি, শ্রমিকদের সামনে এনে কর্মসংস্থানের দোহাই এবং অভিযান শেষে ফের ভাটা চালুর চেষ্টা এমন অভিযোগ উঠেছে ভাটা মালিকদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাইতং এলাকায় বিপুলসংখ্যক ইটভাটা রয়েছে। এসব ভাটায় জ্বালানি ও ইটের কাঁচামাল সংগ্রহে পাহাড়-টিলা কাটার অভিযোগ দীর্ঘদিনের। এতে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

সম্প্রতি প্রশাসনের অভিযানে ১৩টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে ভাটা বন্ধে অভিযান চালানোর সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধা, গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করার অভিযোগে কয়েকজনকে আটক করে মামলা করা হয়।

অভিযোগ রয়েছে, ভাটা মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের সামনে এনে বলা হচ্ছে ইটভাটা বন্ধ হলে বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। তবে প্রশাসনের বক্তব্য, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পরিচালিত কোনো ইটভাটা আইনগতভাবে বৈধ নয়। এদিকে অভিযানের পর গোপনে ভাটা সংস্কার করে পুনরায় উৎপাদন শুরুর চেষ্টার অভিযোগও রয়েছে।

স্থানীয়দের দাবি, দুর্গম এলাকার সুযোগ নিয়ে বন্ধ করা ভাটাগুলো নিয়মিত নজরদারির অভাবে আবার চালু হয়ে যায়। অবৈধ ইটভাটা বন্ধে সর্বশেষ ১২ নভেম্বর হাইকোর্ট কঠোর নির্দেশনা দিয়ে দেশের অবৈধ ইটভাটাগুলো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST