August 25, 2026, 10:12 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে চরশাহী ইউনিয়নে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত

Reporter Name

নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১২ নং চরশাহী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সৈয়দপুর গাইন বাড়ির আঃ রবের বসত ঘরে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।২৩ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ২ টায় দরজা ভেঙে ঘরে ডুকে অস্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে বেঁধে পেলে।

এসময় ডাকাতদল ঘরের আসবাবপত্র ভেঙ্গে
প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা, তিনটি এন্ড্রয়েড মোবাইল সেট, তিনটি বাটন মোবাইল ফোনসহ, বিদেশী কসমেটিক নিয়ে যায়।পরে শোরচিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলেও ততক্ষণে ডাকাত দল চলে যায়।
দাসের হাট ফাঁড়ি থানা থেকে মাত্র তিনশ গজ দূরত্বে এ ধরনের ডাকাতির কারনে এলাকায় আতঙ্কে বিরাজ করছে।

ঘটনার পর ইউপি চেয়ারম্যান, দাসের হাট ফাঁড়ি থানার পুলিশ, ও চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোসলে উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে চরশাহী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু বলেন, বিগতদিনে এলাকায় চুরি ডাকাতির সাথে সংশ্লিষ্টরা আবারও সক্রিয়। তাছাড়া নোয়াখালী সীমান্তবর্তী হওয়ায় অপরাধীরা সহজে পালিয়ে যেতে পারে।

এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চৌকিদারদের সাথে বাড়তি লোকজন টহল দিচ্ছে।
দাশের হাট ফাঁড়ি থানার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোসলে উদ্দিন জানান, ডাকাতির ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে, অচিরেই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST