May 26, 2026, 6:44 am
শিরোনামঃ
ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুর উপজেলায় ৪৩ দিনের নবজাতক রেখে মায়ের মৃত্যু

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নে ৪৩ দিনের নবজাতক কে রেখে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।সোমবার (১০ অক্টোবর) শ্বশুর বাড়ির অমানবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ দিতে হয় এক সন্তানের জননী স্বপ্না বেগমকে বলে আশঙ্কা এলাকা বাসির।

কাবিননামা সূত্রে জানা যায়,গত ৩০-০৭-২০২১ইং তারিখ দলদলিয়া ইউনিয়ন কদমতলা নিবাসী বদিউজ্জামান এর পুত্র নুর আলমের সহিত উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের পাকার মাথার বাসিন্দা মোঃ আব্দুল জব্বারের নাতনী মোঃ সোলেমান হোসেনের কন্যা সপ্না বেগমের (২০) পারিবারিক ভাবে বিবাহ সম্পূর্ণ হয়। পারিবারিক জীবন যাপন চলাকালীন স্বপ্না বেগমের কোল জুড়ে আসে ফুট ফুটে একটি কন্যা সন্তান।

স্বপ্না বেগমের কন্যা সন্তান হওয়াতে নারাজ ঘাতক স্বামী নুর আলম সহ তার পরিবার। কন্যা সন্তান জম্ম দেওয়ায় শুরু হয় স্বপ্না বেগমের উপর অমানবিক নির্যাতন। পরিবারের লোকজন ও ঘাতক নুর আলম বিভিন্ন রকম নির্যাতন চালাতে থাকে স্বপ্না বেগম এর উপর, নির্যাতনের অবসান ঘটে আজকে স্বপ্না বেগম এর নির্মম মৃত্যুর পর৷ স্বপ্নার স্বামী এবং শশুর বাড়ির অন্যান্য সকল সদস্য ঘটনার পর বাড়ি ছেড়ে পালাতক।অসহায় ৪৩ দিনের নবজাতক কন্যা শিশুটির কি হবে এ প্রশ্ন স্থানীয় এলাকাবাসীর।

এ সম্পর্কে জানতে চাইলে উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী সরকার বলেন, শুনেছি সে আত্মহত্যা করেছে। ঘটনাটি পুলিশি তদন্তের পর বিষয়টি প্রমাণ হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST