November 23, 2026, 6:08 pm
শিরোনামঃ
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক যুবদল নেতা আব্দুল খালেকের অগ্নিদগ্ধ হওয়ায় ঘর নির্মাণে জেলা পরিষদের তহবিল থেকে নগদ অর্থ প্রদান টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ কে এই সুইডেন আসলাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুয়াকাটায় অটো ভ্যান চালকের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

Reporter Name

মোঃ বাহাদুর আবির, পটুয়াখালী প্রতিনিধি।

পর্যটক ও দর্শনার্থীদের নিরাপদ ও আনন্দপূর্ণ ভ্রমনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অটো ভ্যান চালকের সাথে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২অক্টোবর) সকাল ১১ টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, বিশেষ অতিথি কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব,

কুয়াকাটা পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর ডাক্তার তৈবুর রহমান, ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, ভ্যানচালক সভাপতি মোহাম্মদ মাহবুব, ইব্রাহিম, নুরু মিয়া প্রমুখ।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিব শরীফ, টুরিস্ট পুলিশ সাব-ইন্সপেক্টর জাফরুল হোসেন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা ( টোয়াক) সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন রাজু,পর্যটন নির্ভর ব্যবসায়ী নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটনকেন্দ্র হচ্ছে সাগর কন্যা কুয়াকাটা। এ সৈকত থেকে সুর্যোদয় ও সুর্যাস্ত অবলোকন করা যায়। তাই দূরদূরান্ত থেকে এখানকার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ছুটে আসেন।

প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এ দেশে টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তার দরকার পর্যটন পুলিশ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। পর্যটন স্পট গুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের সমাগম বেশী হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের ইন্সপেক্টর সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাগর পাড়ে আগত দর্শনার্থী,স্থানীয় ব্যাবসায়ী সহ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অন্যান্য পুলিশ সদস্যরা।



Our Like Page
Developed by: BD IT HOST