June 4, 2026, 7:59 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জলবায়ু পরিবর্তনে বিশ্ব যুবাদের একত্রিতকরণে বিওয়াইএলসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—স্পীকার

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তনে বিশ্ব যুবাদের একত্রিতকরণে বিওয়াইএলসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের রোল মডেল। সীমিত সম্পদের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে জলবায়ুর বিরুপ পরিবর্তন মোকাবেলায় প্রশংসনীয় কাজ করায় তিনি জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পদক পেয়েছেন। তারই নেতৃত্বে ‘ডেলটা প্লান-২১০০’ বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে সহনশীলতা আনয়নে সকলকে একত্রে কাজ করে যেতে হবে।

২২ অক্টোবর শনিবার
বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি) কর্তৃক খুলনাস্থ আভা সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী ‘গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিট ২০২২’- এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পীকার আজ এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন, অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক প্রফেসর এবং সামিটের কো-স্পন্সর স্যার ক্রিস্টোফার বল ভার্চুয়ালি তাদের বক্তব্য প্রদান করবন। গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইজাজ আহমেদ, সামিটের কো-অর্ডিনেটর সোহানুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন।

স্পীকার বলেন, প্রত্যেক গোষ্ঠী ও সম্প্রদায়ে নারী এবং মেয়েরাই পরিবর্তন আনয়ন করে। তিনি বলেন, নারীদের উপরই জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব সর্বোচ্চ মাত্রায় পড়ে। তাই স্থানীয়ভাবে এবং সহনশীল উপায়ে জলবায়ু অভিযোজনে নারীদের সম্পৃক্ত করতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এগিয়ে আসতে হবে। জলবায়ুর বিরুপ পরিবর্তনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এই সামিটে দশজন যুব প্রতিনিধিকে তাদের জলবায়ু প্রশমন বা অভিযোজন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রত্যেককে এক হাজার ডলার অনুদান প্রদান করা হয়।

তিন দিনব্যাপী এই সামিটে বিশ্বের ৭০টি দেশের ৬৫০ জন যুব প্রতিনিধি অংশগ্রহন করেন। এছাড়া সামিটে বিওয়াইএলসি এর সদস্যবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST