July 27, 2026, 9:02 am
শিরোনামঃ
মধুপর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্বে অভিযোগ জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

Reporter Name

প্রথম বাংলা – বিভিন্ন উগ্রপন্থি বই ও লিফলেটসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র যাত্রাবাড়ী থানা পুলিশ।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী শুরা সদস্য ও যাত্রাবাড়ী থানা আমির মোঃ শাহজাহান খান, মহানগরী শুরা সদস্য ও যাত্রাবাড়ী থানা সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ,

থানা কর্মপরিষদ সদস্য ও ৬২ দক্ষিণ ওয়ার্ড সভাপতি এবং যাত্রাবাড়ী থানা বায়তুল মাল সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ৬২ দক্ষিণ ওয়ার্ড বায়তুল মাল সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন এবং ৬৫ ওয়ার্ড অটোরিক্সা শ্রমিক ইউ নিট সভাপতি মোঃ আব্দুর রহমান ফরায়েজী। এ সময় তাদের হেফাজত থেকে জামায়াতে ইসলা মের বিপুল পরিমাণ বিভিন্ন উগ্রপন্থি বই ও লিফ লেট উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজ হারুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোনাপাড়া ফার্মের মোড় রহমতপুর ইমন হাউজের নিচ তলায় বাংলাদেশ জামায়াত ইসলামের বেশ কিছু নেতাকর্মী গোপনে তাদের মাসিক দলীয় সভা পরিচালনার উদ্দেশ্যে মিলিত হয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইন পিপি এম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করে। এ সময় জামায়াতে ইসলামের বিভিন্ন উগ্রপন্থি বই ও লিফলেট উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST