June 19, 2026, 7:55 am
শিরোনামঃ
ময়মনসিংহে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’ উদ্বোধন, চলবে ২৭ জুন পর্যন্ত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক,রিভলভার,গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠিতে প্রকাশ্যে কৃষি ঋন বিতরণ ও আদায় ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে কৃষকদের মাঝে প্রকাশ্যে ঋন বিতরণ ও আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক রাজাপুর উপজেলা শাখার আয়োজনে ব্যাং ক ভবনে (মঙ্গলবার) ২৯ নভেম্বর সকাল ১০ টায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।সোনালী ব্যাংক রাজাপুর শাখা র ম্যানেজার মোঃ আনছার আলী খানের সভাপতি ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিস বরিশাল ইস্ট এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ্ আলম।

সোনালী ব্যাংক রাজাপুর শাখার সিনিয়র অফিসার কাওসার হামিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান,রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম।এছাড়াও রাজাপুর সদর ইউনিয় পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন মাতুব্বর, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ঋন প্রহনকারীরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে খেলাপি ঋন গ্রহীতাদের সুদ মওকুফের মা ধ্যমে আদায়ের ব্যবস্থা করা হয়। যারা ২০১১ সাল পর্যন্ত কৃষি ঋন নিয়েছেন তাদের সুদ সম্পুর্ণ মওকু ফ আর ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ঋন নিয়েছে ন তাদের আসল এবং আসলের ২০% জমা দিলে বাকি সুদ মওকুফ করার সুযোগ দেয়া হয়েছে। এই সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়। ক্যাম্পে ৪০ জন প্রকৃত কৃষককে কৃষি ঋন বিতরণ করে।

এসময় রাজাপুর শাখা ম্যানেজার মোঃ আনছার আলী খান বলেন, যে সকল কৃষকদের কৃষি কাজ করতে ঋনের প্রয়োজন তারা সরাসরি তার সাথে যোগাযোগ করলে তাদের বিনা খরচে দ্রুততার সাথে কৃষি ঋন বিতরণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST