June 1, 2026, 2:18 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রৌমারীতে ৮ হাজার ভারতীয় ইয়াবাসহ বিয়াই-বিয়াইন আটক

Reporter Name

লিটন চৌধুরী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ৮ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ বিয়াই-বিয়ানকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর
গ্রামের মাহমুদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা
হয়।
আটককৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের
৬টি মাদক মামলার আসামী মৃত সিরাজুলের ছেলে জাহের আলী ওরফে
ফকির চাঁন (৪৫) ও পাশের গ্রাম রতনপুরের মাহমুদ আলীর স্ত্রী রাশেদা
বেগম (৪২)।
পুলিশ ও এলাকাবাসি জানায় আটক হওয়া দ’ুজন সম্পর্কে বিয়াই-
বিয়াইন। মাদক ব্যবসা জমজমাট করতে ফকিরের মেয়ের সাথে রাশেদার
ছেলের বিয়ে দেন। তারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে এলাকার সবাই
জানেন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার জানান, সংঘবদ্ধ
চক্রটি দীর্ঘ দিন যাবত ভারতীয় ইয়াবা বড়ির ব্যবসা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে রতনপুর গ্রামে মাহমুদ
আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক
করা হয়। এঘটনায় রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
আটককৃতদের নামে একটি নিয়মিত মামলা করা হয়েছে। শুক্রবার সকালে
তাদের কুড়িগ্রাম কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

লিটন চৌধুরী
রৌমারী কুড়িগ্রাম
কার্ড নং AS – 164
01741150232



Our Like Page
Developed by: BD IT HOST