June 29, 2026, 12:37 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন,ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছে। অবৈধ ড্রেজার আর সরকারের নিয়ম নীতি তোয়াক্কা না করে বালু উত্তো লনে একদিকে সরকার রাজস্ব বঞ্চিত অপরদিকে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।

ময়মনসিংহে বেশ কয়েকটি স্পটে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও নগরীর জেল খানা বালুর ঘাট এলাকায় নদীর পারে চলছে অবৈধ বালু উত্তলনের রমরমা ব্যবসা। সরকারের নিয়মানুসারে বালু উত্তোলনে সরকারি ইজারা ডাক থাকলেও কতিপয় কিছু প্রভাবশালীরা ক্ষমতার জোরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আনুমানিম ৪/৫ টি বাংলা ড্রেজার বসিয়ে পরিবেশ বারশাম্য নষ্ট করছে। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের নিকট অবিলম্বে পরিবেশ রক্ষায় বালু উত্তোলনের বন্ধের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সুত্রে জানা গেছে- জেলখানা বালুঘাট এলা কায় স্থানীয় প্রভাবশালী ময়না এক সময় ছাত্র শিবি রের নেতা ছিলেন এবং জেল খানানঘাট এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, স্থানীয় কিছু সন্ত্রাস ও মাদক তার নিজস্ব ক্যাডার দিয়ে তিনি এই এলাকায় ব্যবসা নিয়ন্ত্রণ করছেন।তিনি ময়মনসিংহ পলিটেকনিকেল কলেজের বি এনপি জামাত জোট সরকার আমলে এজিএস ছাত্র শিবিরের প্যানেল থেকে এজিএস নির্বাচন করেছিলেন। নগরীর ২ নং ওয়ার্ডের বাসিন্দা এই ময়না ও তার বাবা ওয়ার্ড কাউন্সিলর এর নাম ভাঙ্গিয়ে ময়না ও তপন গংরা জেল খানা বালুর ঘাটে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং সন্ধ্যার পর মাদকের হাটবাজার বসানোর অভিযোগ উঠেছে। বিএনপি জামাতের অনুসারীরা বর্তমান সরকারের সময়ে বীরদর্পে এই অবৈধ ব্যবসা পরিচালনা করেছেন এনিয়েও বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া চলছে।

বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া লক্ষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।

এদিকে সরকারের রাজস্ব ফাকি দিয়ে ইজারা ও অনুনতি বিহীন কিভাবে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন হচ্ছে এ বিষয়ে জানতে উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি সদর ভূমি কর্মকর্তা (এসিলেন্ড) সাথে যোগাযোগ করতে বলেন। পরে সদরের এসিল্যান্ড ও সহকারী কমিশনার ভূমি এইচ এম ইবনে মিজানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বিষয়টি জেনেছি,দ্রুতই ব্যবস্হা নিবো। তবে সহকারী কমিশনার ভূমি এ ধরনের বক্তব্য দিলেও বাস্তবে বালু উত্তোলন বন্ধ হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST