June 25, 2026, 5:27 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জলঢাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭জনের কারাদণ্ড

Reporter Name

সানজিম মিয়া – নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর জলঢাকায় বুড়িতিস্তা নদীর ব্রীজ সংলগ্ন ঘাটেরপাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ ব্যক্তিকে সাতদিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বালু বহন কাজে ব্যবহৃত বালু ভর্তি ট্রলি জব্দ করা হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সাইফুল ইসলাম (৩০), আতাউর রহমান (৩০),রফিকুল ইসলাম (৫৫), আনারুল (২৫),মিলন (২০),মাহবুবার রহমান (৩৫) ও ট্রলির মালিক জাহাঙ্গীর আলম (৪৫)। আটককৃত দের সকলের বাড়ী উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে এবং ড্রাইভার ও গাড়ীর মালিকের বাড়ী পার্শ্ববর্তী ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী এলাকায়।

স্থানীয়রা জানায়, উপজেলার গোলমুন্ডা ঘাটেরপাড় এলাকায় ব্রীজের নিচ বুড়িতিস্তা নদী থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম জানান,আটককৃতদের ভ্রাম্যমান আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাদের প্রত্যেককে বিনাশ্রম সাজা দেয়া হয়েছে। আটককৃত ট্রলির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে



Our Like Page
Developed by: BD IT HOST