June 28, 2026, 9:37 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা বাইডেনের

Reporter Name

——————————————————— হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনি ধিঃইউক্রেন যুদ্ধের শুরু থেকে দেশটির পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র, অর্থ— সব দিক থেকেই ইউক্রেনকে সাহায্য করছে মার্কিন প্রেসিডে ন্ট জো বাইডেনের প্রশাসন। এই সাহায্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর জো বাইডেন এই ঘোষণা দিয়ে ছেন।খবর বাপসনিউজ।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউ এসএআইডির মাধ্যম ৩৭ কোটি মার্কিন ডলার ত্রাণ সহায়তা পাঠনোর ঘোষণাও দিয়েছেন বাইডেন।সি এনএনের খবরে বলা হয়েছে, এই ঘোষণা অনুসারে ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা  পাচ্ছে।এ ছাড়া গোলা, ট্যাংক ও রকেটলঞ্চার পাচ্ছে দেশটি।সব মিলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৮৫ কোটি মার্কিন ডলারের সাহায্য পাচ্ছে ইউক্রেন।জো বাইডে ন বলেন, ‘ইউক্রেনের আকাশসীমা সুরক্ষায় প্যাট্রিয় ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা চালানোর জন্য দেশটি র সেনাদের আমরা প্রশিক্ষণ দেব।এই প্রতিরক্ষা ব্যব স্থা ইউক্রেনের আকাশসীমা সুরক্ষায় বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

গত কয়েক দিন ধরে ইউক্রেনে টানা হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এই হামলার মধ্যে যুক্তরাষ্ট্রে আসার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানান জো বাইডেন। তিনি আরও বলেন, ইউক্রেন পাশে সব সময় থাকবে যুক্তরাষ্ট্র।বাইডেন যে এই ঘোষণা দেবেন মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে তা আগেই জানিয়েছিল কাতার ভিত্তিক সংবাদমা ধ্যম আল-জাজিরা। সেই সময় মার্কিন কর্মকর্তারা বলেছিলেন,এ সহায়তা প্যাকেজের আওতায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের অস্ত্র দেওয়া হবে। আর ইউক্রেন সিকি উরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের মাধ্যমে বাকি ৮০ কোটি ডলারের তহবিল দেওয়া হবে। অস্ত্র, গোলাবারুদ, প্রশিক্ষণ এবং অন্যান্য খাতের জন্য ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ তহবিল দিয়ে থাকে।



Our Like Page
Developed by: BD IT HOST