April 24, 2026, 10:03 am
শিরোনামঃ
বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ শিশু ফাতেমার পরিবারে প্রতিমাসে খাবার পাঠিয়ে প্রশংসিত প্রধানমন্ত্রী পরানগঞ্জে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ ডিএনসি”র গোয়েন্দা কার্যালয়ের অভিযানে চার হাজার পিচ ইয়াবা সহ এক নারী গ্রেফতার বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ : ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের বড় পদোন্নতি: ৩২১ জন সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানুনগো পদে পদোন্নতি ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মেট্রোরেলের প্রথম চালক লক্ষ্মীপুরের মেয়ে আফিজা

Reporter Name

নূর মোহাম্মদঃমাত্র দুদিন পরই অর্থাৎ ২৮ ডিসেম্ব রই উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। এ যাত্রায় সংযুক্ত রয়েছেন ছয় নারী চালক।তাদের মধ্যে মরিয়ম আফিজা উদ্বোধনী দিনই চালকের আসনে বসার যাবতীয় প্রস্তুতি শেষ করেছেন। এসব তথ্য জানিয়েছেন জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।

তিনি গণমাধ্যমকে জানান,মেট্রোরেল উদ্বোধনের সব প্রস্তুতি শেষে ট্রেন চালানোর জন্য পর্যাপ্ত চালক নিয়োগ করা হয়েছে। যাদের মধ্যে ছয় জন নারী চালক রয়েছেন।তাদের প্রশিক্ষণও শেষ হয়েছে।

উদ্বোধনের দিন মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেদিনেই ট্রেন চালা নোর কথা রয়েছে মেট্রোরেলের চালক হিসেবে নিয়োগ পাওয়া মরিয়ম আফিজার।  তিনি নোয়া খালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

গত বছরের ২ নভেম্বর চালক হিসেবে নিয়োগ পান তিনি। টানা এক বছর প্রশিক্ষণ নিয়ে পাকা চালক হিসেবে নিজেকে তৈরি করার কথা জানিয়েছেন তিনি। মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিচ্ছেন।

মেট্রোরেলের নারী চালক হতে পেরে উচ্ছ্বসিত মরি য়ম আফিজা বলেন, ২০২১ সালের ২ নভেম্বরে আমি নিয়োগ পাই। এর আগে চালক হিসেবে কোথা ও কাজ করিনি। নিয়োগ পাওয়ার পর থেকে আমি কয়েকটি ট্রেনিং করেছি। এখনো ট্রেনিংয়ের মধ্যেই আছি।ট্রেন চালানোর জন্য কতটুকু প্রস্তুত জানতে চাইলে মরিয়ম গণমাধ্যমকে বলেন, আমি চালক হিসেবে ট্রেনিংয়ের সবগুলো ধাপ পেরিয়েছি।

এখনও দক্ষতা অর্জনের জন্য প্রতিনিয়ত শিখছেন বলে জানিয়েছেন দেশের ইতিহাসের গর্বিত অংশ হতে যাওয়া মেট্রোর নারী চালক মরিয়ম আফিজা।এদিকে লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার ৮ নং কর পাড়া ইউনিয়ন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পশ্চিম করপাড়া আফিজার গ্রামের বাড়িতে চলছে আনন্দ উৎসব।

করপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুল হক মজিব বলেন,করপাড়ার মেয়ে আফিজা মেট্রোরেলের প্রথম চালক হয়ে আমাদের সম্মানিত করছেন,ইতিহাসের অংশ হয়ে থাকবেন তিনি। এজন্য আমরা গর্বিত আনন্দিত।



Our Like Page
Developed by: BD IT HOST