November 22, 2026, 2:16 am
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে নড়াইলে কোমলমতি শিশুদের মাঝে জাতীয় পতাকা উৎস

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বছরের প্রথম দিনে নড়াইলে প্রায় পাঁচশত কোমলমতি শিশুদের নিয়ে জাতীয় পতাকা উৎসব করা হয়েছে। রবিবার দুপুরে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের পক্ষ থেকে এ উসবের আয়োজন করা হয়।

নড়াইল শহর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই বিদ্যালয়ের প্রায় পাঁচশত শিক্ষার্থীদের মাঝে জাতীয় পতাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফকরুল হাসান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীরমুক্তিযোদ্ধা এস এ বাকী,খান তবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহিদুর রহমান সহ অনেকে।

বক্তারা সদর উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি কোমলমতি শিশুরা এই পতাকা উপহার পেয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST