June 29, 2026, 5:42 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বাহিনী সদা তৎপর: স্পিকার

Reporter Name

প্রথম বাংলা – জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বাহিনী সদা তৎপর। তাঁদের ওপর নির্ভর করেই নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাবে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে ’পুলিশ সপ্তাহ-২০২৩’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতি ক সন্ধ্যা ও বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতি থির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, সন্ত্রাস,জঙ্গিবাদ এবং মাদক সমস্যা নির্মূলে কার্যকর ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ পুলিশ। সাইবার ক্রাইমসহ নিত্যনতুন ঝুঁকি মোকাবেলায় পুলিশ বাহিনীর দক্ষতা বাড়লে জনগণ উপকৃত হবে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদু জ্জামান খান,হুইপ ইকবালুর রহিম,হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন,কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী ও সংসদ সদস্য রুমানা আলী।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন,মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা অনস্বীকার্য। দেশ মাতৃকার মুক্তির জন্য বঙ্গবন্ধুর কালজয়ী আহ্বানে সাড়া দিয়ে রাজারবাগ পুলিশ লাইনসের দেশপ্রেমি ক সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় তিনি আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন,বাংলাদেশের নারী পুলিশ সদস্যবৃন্দ নিষ্ঠার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করে চলেছেন। শান্তিরক্ষা কার্যক্রমসহ কর্মক্ষেত্রের সব স্থানেই তাঁরা সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন।

স্পিকার বলেন, রাষ্ট্র ও সমাজ গঠনে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে জনগণের কল্যাণে বাংলাদেশ পুলিশ সদা নিয়োজিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পুলিশ সপ্তাহ-২০২৩ এর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান,সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক,সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, বাংলাদেশ পুলিশের সর্বস্তরের সদস্যবৃন্দ,আমন্ত্রিত অতিথিবৃন্দ,গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো ক্রেডিট: সোহেল ভূঁইয়া, ডিএমপি-মিডিয়া



Our Like Page
Developed by: BD IT HOST