June 29, 2026, 6:39 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে মহাসড়কের পাশে ইট, বালি রাখার অপরাধে বিক্রেতাকে ৬০হাজার টাকা জরিমানা

Reporter Name

আবদুল মামুনঃচট্টগ্রামের সীতাকুণ্ডে অংশের ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে পথচারীদের চলা চলের জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্তুপ করে ইট ও বালি রাখার অপরাধে পাঁচ জন বিক্রেতাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদা লত।সোমবার (৯ জানুয়ারী) দুপুরে উপজেলা নির্বা হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

অভিযানে উপজেলার ছোট কুমিরা বাজার এলাকা য় মহাসড়কের দুই পাশে ইট, বালি রেখে ফুটপাতে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে নাজমা ট্রেডার্সের মালিক মোঃ আবির হাসানকে ১০হাজার টাকা,ফকিরহাট এলাকার আল ফরিদ এন্টারপ্রাইজের মালিক ফরিদ উদ্দীনকে ২০হাজার টাকা, সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় মোঃ সেলিমকে ১০হাজার টাকা,গুল আহম্মদ জুট মিলস এলাকায় এমরান এন্টারপ্রাইজের মালিক মোঃ এমরান কে ১০ হাজার টাকা,রাহাত ট্রেডার্সের মালিক মোঃ ওসমান গণিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড় কের দুই পাশে ফুটপাত দখল করে এক শ্রেণীর মানুষ ইট, বালির ব্যবসা করে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে জরিমানা করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST