August 16, 2026, 7:42 pm
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নন্দীগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবলীগ নেতাকে ধোলাই

Reporter Name

শাহীন আলম সাজু, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা আব্দুস সালামকে (৪৮) আটকের পর গণধোলাই দিয়েছে জনতা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ অবস্থায় তাকে আটক করে। সে উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দলিল লেখক।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকা র ঢাকইর পূর্বপাড়া মহল্যায় এ ঘটনা ঘটে। ওই রাতে ই স্কুলছাত্রীর মা বাদী হয়ে আটক হওয়া আব্দুস সালামের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করে ন। সে ঢাকইর মধ্যপাড়ার সোলাইমান প্রামানিকের ছেলে।মামলার বিবরণ,পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সালামের সঙ্গে ওই স্কুলছাত্রীর বাবার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত তিনবছরপূর্বে তার বাবা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হন। সেসময় তিনি সালামকে বলেছিলেন,

তার মৃত্যুর পর ছোট কন্যা ও পরিবারকে সে যেন দেখভাল করে। স্কুলছাত্রীর বাবা মারা যাওয়ার পর তাদের বাড়িতে যুবলীগ নেতা আব্দুস সালাম আসা যাওয়া করতো এবং খোঁজখবর নিতো। ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে স্কুলছাত্রীকে বাড়িতে রেখে তার মা ঢাকইর মহল্যার বাজারের দোকানে মুড়ি কিনতে যান। এই সুযোগে বাড়ির শয়ন ঘরে একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবলীগ নেতা।

ধস্তাধস্তির সময় স্কুলছাত্রীর মা বাড়িতে এসে ঘটনা টি দেখেই চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আব্দুস সালামকে স্কুলছাত্রীর শয়ন ঘরে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রীর শয়ন ঘরে অব রুদ্ধ অবস্থায় যুবলীগ নেতাকে আটক করলে উত্তে জিত জনতা শান্ত হয়।

মামলার বিবরণে বলা হয়,পরিবারের খোঁজখবর নেওয়ার অযুহাতে আব্দুস সালাম ওই বাড়িতে গিয়ে দেড়বছরপূর্বে থেকে স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করতে চাইতো। গতবছরের ২১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির শয়ন ঘরে স্কুলছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে সালাম। ঘটনাটি কাউকে জানালে স্কুলছাত্রীর বড় ধরণের ক্ষতি করবে বলে হুমকি দিয়েছিল ওই লম্পট।

এ ব্যাপারে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুল ইসলাম জানান, আব্দুস সালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।



Our Like Page
Developed by: BD IT HOST