বেতাগী প্রতিনিধি
বরগুনার বেতাগীতে “জন্ম-মৃত্য নিবন্ধন, বাল্যবিবাহ নিরোধ,মাদক নিয়ন্ত্রণ,কিশোর অপরাধ ও সামাজিক অ-সহিষ্ণুতা রোধ ” শীর্ষক – মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় বেতাগী সরকারি কলেজে তরুণ কল্যাণ যুব পরিষদের সভাপতি যুব সংগঠক অলি আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেতাগী সরকারি কলেজে অধ্যক্ষ ভারপ্রাপ্ত আব্দুল ওয়ালিদ।
তরুণ কল্যাণ যুব পরিষদ ও আঁধারের আলো নারী কল্যাণ সমিতি,বেতাগী বরগুনার আয়োজনে বিশেষ অতিথি ছিলেন,বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দু স ছালাম সিদ্দিকী,বেতাগী নাগরিক ফোরামের সভা পতি লায়ন মোঃ শামীম সিকদার।
বক্তব্য রাখেন,ন্যাশনাল চিলন্ড্রেন টাস্ক ফোর্সো (এন সিটিএফ) বেতাগী শাখার সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্না,সাধারণ সম্পাদক ইসরাত জাহান লিমা,বিএনসিসি সার্জেন্ট মোঃ জিদনী প্রমূখ।