September 11, 2026, 11:40 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দ্বন্দ্ব ভুলে নেতাদের ভোটের প্রস্তুতির বার্তা শেখ হাসিনার

Reporter Name

প্রথম বাংলা – দেশের বিভিন্ন এলাকায় দলের মধ্যে আভ্যন্তরীন কোন্দল রয়েছে। সেটা ভুলে গিয়ে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে,এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতেও বলেছেন সরকারপ্রধান।

শনিবার (১৪ জানুয়ারি) গণভবনে কেন্দ্রীয় কার্যনি র্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির যৌথ সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।তাদের উদ্দেশে তিনি বলেন, ‘দ্বন্দ্ব ভুলে যেতে হবে। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। পাশাপাশি বিএনপির শাসনামলের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। এছাড়া আওয়ামী লীগ যে নির্বাচনী প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে, সেটা বোঝাতে হবে।’

দলীয় সূত্র জানায়, যৌথ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো নেতা বক্তব্য দেননি। জেলা থেকে আসা জাতীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্য দের মধ্যে প্রায় ২০ জন বক্তৃতা করেন।দলীয় নেতাদের বক্তব্যে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রসঙ্গ উঠে আসে। এর জবাবে দলীয় প্রধান বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে জবাব দিতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে। অথচ ফখরু দ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া ২০০৮ সালের নির্বাচনে তারা ২৯টি আসন পেয়েছিল।শেখ হাসিনা বলেন,নিয়মতান্ত্রিক আন্দো লন করলে বিএনপিকে কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু তারা ২০১৩ থেকে ২০১৫ সালের মতো অগ্নি সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করলে কঠোরভাবে জবাব দেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST