June 29, 2026, 3:34 pm
শিরোনামঃ
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পূর্বাচলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৩ অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ জানুয়ারি ২০২৩ খ্রি.) ৩য় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়।

এবারের ঢাকা ম্যারাথনের প্রতিপাদ্য বিষয় হলো – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মর ণে বাঙালি জাতিসত্ত্বা,ঐতিহ্য ও সংস্কৃতিকে বর্হিবি শ্বের সামনে তুলে ধরা ও যুবসমাজকে স্বাস্থ্যসম্মত জীবনধারা চর্চায় উৎসাহী করা।আজ ভোর ৫ঃ৩০ টায় ঢাকা ম্যারাথনের শুভ উদ্বোধন করেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩ বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার হতে শুরু হয়ে ৩০০ ফিট রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজ এর পূর্ব পর্যন্ত অতিক্রম করে। একই রাস্তায় ফেরত এসে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সমাপ্ত হয়।

ফুল ম্যারাথনে এলিট দৌঁড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার স্ট্যানলি কিপ্রোটিস বেট; নারী বিভাগে চ্যাম্পিয়ন হন ইথিওপিয়ার বাসাঙ্কি ইমোসি বিলো।ম্যারাথন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের প্রধান উপদেষ্টা ও সেনাবা হিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ,এ্যাথলে টিক্স ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ,বাংলাদেশ অলি ম্পিক এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ,স্পন্সরবৃন্দ ,গণমাধ্যম প্রতিনিধি ও ম্যারাথনে অংশগ্রহণকারী দৌড়বিদগণ উপস্থিত ছিলেন।

ফুল ম্যারাথনে সাফ দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের বাঙ্গরিয়া ভিক্রম বারাতসিন ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হন নেপালের পুস্পা ভান্ডারি। এছাড়া হাফ ম্যারাথনে এলিট দৌড় বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মরক্কোর আব্দিল আজিজ বাঘাজি ও নারী বিভাগে চ্যাম্পিয় ন হন উগান্ডার রিস্পা চিরোপ।হাফ ম্যারাথনে সাফ দৌঁড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের অভিষেক পাল ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের রেশমা দত্ত কিভেত।

ফুল ম্যারাথনে বাংলাদেশি দৌঁড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মোঃ আল আমিন ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হন পাপিয়া খাতুন। হাফ ম্যারা থনে বাংলাদেশি দৌঁড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন এম এলাহি সরদার ও নারী বিভাগে চ্যা ম্পিয়ন হন সুস্মিতা ঘোষ।ফুল ম্যারাথন ও হাফ ম্যারাথনে সর্বমোট ২১৬৩ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। ম্যারাথনে অংশগ্রহণকারী এলিট দৌঁড়বি দদের মধ্যে ফুল ও হাফ ম্যারাথনে ২১ জন পুরুষ ও ১৭ জন নারী অংশগ্রহণ করেন।

এছাড়া সাফ দৌঁড়বিদদের মধ্যে ফুল ও হাফ ম্যারা থনে ২৩ জন পুরুষ ও ২০ জন নারী অংশগ্রহণ করেন। এ ম্যারাথনে কেনিয়া,ইথিওপিয়া,মরক্কো, ইউক্রেন,রুয়ান্ডা,লিথুনিয়া ও উগান্ডা থেকে ৩৮ জন এলিট দোঁড়বিদ এবং ভারত,পাকিস্তান,শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপ থেকে ৪৩ জন সাফ দৌঁড়বিদ অংশগ্রহণ করেন। এছাড়া,বাংলাদেশ হতে ফুল ম্যারাথনে ৫৩২ জন ও হাফ ম্যারাথনে ১৫৫০ জন দৌঁড়বিদ অংশগ্রহণ করেন। তাছাড়া,এ ম্যারাথনে আমেরিকা,ফ্রান্স,জার্মানি,চিন,জাপান,নরওয়ে ও নেদারল্যান্ডসের দৌড়বিদগণ অংশগ্রহণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST