April 24, 2026, 9:55 am
শিরোনামঃ
বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ শিশু ফাতেমার পরিবারে প্রতিমাসে খাবার পাঠিয়ে প্রশংসিত প্রধানমন্ত্রী পরানগঞ্জে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ ডিএনসি”র গোয়েন্দা কার্যালয়ের অভিযানে চার হাজার পিচ ইয়াবা সহ এক নারী গ্রেফতার বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ : ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের বড় পদোন্নতি: ৩২১ জন সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানুনগো পদে পদোন্নতি ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সোনাগাজীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষিকা ও তার স্বামীকে মারধোর থানায় অভিযোগ

Reporter Name

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :-

সোনাগাজীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বালি কা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কামরুন নেছা কণা ও তার স্বামী মোঃ মোর্তজা স্বপন (৪৭) তার ছেলে ওমর মোর্তজা (১১) কে মারধোর,গালি গালাজ ও হুমকি ধমকির অভিযোগ।

২২শে জানুয়ারি (রবিবার) বিকেলে সোনাগাজী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে লিখিত অভিযোগ ও মৌখিক বক্তব্যে শিক্ষিকা কামরুন নেছা কণা জানান- সোনাগাজী উপজেলার সরকারি আবাসিক কোয়ার্টারে বসবাসকারী (উপজেলা নির্বাহী অফিসারের গাড়ীর চালক) জসিম উদ্দিন প্রকাশ- বাঘা জসিমের ছেলে শাহাদাত হোসেন ইম রুল (১৮) দীর্ঘদিন ধরে সে ও তার মেয়ে এবং তার নিকট প্রাইভেট পড়তে আসা শিক্ষার্থীদের ইভটিজিং করে আসছে।শিক্ষিকার স্বামী মোঃ মোর্তুজা বিষয় টি বারবার জসিম উদ্দিনকে জানালেও তিনি ছেলে র বিচার করেননি।

২১শে জানুয়ারি রাত ১০টায় বাদিনী কাউন্সিলর তাসলিমা আক্তারে বাসা থেকে ফেরার পথে ইমরুল অনুরূপ অশ্লীল কথাবার্তা বলিতে থাকলে শিক্ষিকা কামরুন নেছা কণা তাৎক্ষণিক এর প্রতিবাদ জানান ,এতে জসিম উদ্দিন,ইমরুল ও আবদুল হালিম সহ অপরাপর লোকজন লাঠিসোঁটা নিয়ে শিক্ষিকার পথরোধ করে মারধোর করে। শিক্ষিকার চিৎকারে তার স্বামী ও সন্তান ছুটে আসলে জসিমউদদীন সহ তার সঙ্গীয় লোকজন তাদেরকে বেদম মারধোর করে ফুলা জখম করেন। এসময় তার সঙ্গে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়া সহ বেশি বাড়াবাড়ি করলে খুনজখম করবে বলে হুমকি ধমকি প্রদান করেন।

এই ঘটনায় শিক্ষিকা কামরুন নেছা কণা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান ও প্রতিকার পেতে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র সহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করেন।

সোনাগাজী পৌরসভার মেয়র ও বালিকা উচ্চ বিদ্যা লয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট রফি কুল ইসলাম খোকন বলেন- শিক্ষিকা কামরুন নেছা কণার অভিযোগটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেছি।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST