September 25, 2026, 2:09 pm
শিরোনামঃ
বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনা সরকার বারবার দরকার ময়মনসিংহের ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির

Reporter Name

প্রথম বাংলা – ২০১৬ সালের ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করায় বুধবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে আদালত কক্ষে ডিম ছুড়ে মারেন একদল আইনজীবী।

একপর্যায়ে তিনি এজলাস ছেড়ে নেমে যেতে বাধ্য হন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ নজিরবিহীন ঘটনায় এবং একই সঙ্গে দেশের জেলা আদালতসমূহে সাম্প্রতিক সময়ে যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগসহ দেশের আদালতসমূহে এরূপ পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময় প্রধান বিচারপতি দেশের সব আদালত ও ট্রাইব্যুনাল কে তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে বিচারপ্রার্থী জনগণকে সেবা প্রদানের ধারা অব্যাহত রাখার নির্দেশনা দেন।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST