August 26, 2026, 12:56 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অন্তঃসত্ত্বা মনোয়ারা বেগমকে পিটিয়ে হত্যার ২৭ বছর সাজাপ্রাপ্ত গ্রেফতার করে র‍্যাব – ১৪

Reporter Name

প্রথম বাংলা – শামসুন্নাহার ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার হুরবাড়ি গ্রামের জোবেদ আলীর মেয়ে।মঙ্গলবার ৪ অক্টোবর দুপুরে র‌্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়।এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪’র এএসপি বেলায়েত হোসেন জানান, হুরবাড়ি গ্রামের জোবেদ আলীর ছেলে মো. আব্দুল আউয়ালের সাথে মনোয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য মনোয়ারা বেগমকে নির্যাতন শুরু করেন।

তিনি আরও জানান, ঘটনার দিন ১৯৯৪ সালের ১১ ডিসেম্বর রাত ৯টার দিকে ৮ মাসের অন্তঃসত্ত্বা মনোয়ারা বেগমকে স্বামী আব্দুল আউয়াল, তার দুই বোন শামসুন্নাহার ও হাফেজা খাতুন এবং তাদের ভাতিজা সাইফুল ইসলাম লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।

হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে মনোয়ারা বেগমের মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালায়। পরে নিহতের ভাই শহিদুল্লাহ একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামি শামসুন্নাহারসহ এজাহারনামীয় সকল আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।



Our Like Page
Developed by: BD IT HOST