October 21, 2026, 3:52 pm
শিরোনামঃ
মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী ‘আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন’ ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা শাহজাদপুরে জেলা কর্মকর্তা আনসার ও ভিডিপি দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ময়মনসিংহে কালিবাড়ি দাসপাড়ায় হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে করলেন মসিক প্রশাসক প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে ওএসডি হলেন রাজশাহী বিভাগীয় কমিশনার লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ শাহজাদপুরে দরিদ্র ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ শেরপুরের ডিসির বি”রুদ্ধে সার কালো”বাজারি মাম”লার বাদীকে ‘ধ”মক’! সত্য বনাম প্রো’পাগান্ডা সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

‘আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন’

Reporter Name

নিজস্ব প্রতিবেদন:

রাজশাহী নগরের রেলগেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়ে কয়েকটি দোকান উচ্ছেদ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এতে দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা ক্ষুদ্র ব্যবসায়ী দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। উচ্ছেদ অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক তরুণকে বলতে শোনা যায়, ‘আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন।’ ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রাসিকের উদ্যোগে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করার অভিযানের অংশ হিসেবে রেলগেট এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়সংলগ্ন ফুটপাতের কয়েকটি দোকান ভেঙে দেওয়া হয়। এতে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ওই সব দোকানের ব্যবসায়ীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক তরুণকে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরতে দেখা যায়। তিনি বলেন, ফুটপাতে ব্যবসা করেই তাঁর বাবা তাঁকে পড়াশোনা করিয়েছেন। পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে এখন তিনি নিজেই একটি ছোট দোকান চালান। এই দোকানের আয়েই চলে তাঁদের সংসার। তাঁর বাবা একজন প্রতিবন্ধী মানুষ। দোকান থেকে যা আয় হয়, তার বেশির ভাগই বাবার ওষুধ কেনার পেছনে ব্যয় করতে হয়। তাই দোকান উচ্ছেদের আগে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

ভিডিওতে এক বয়স্ক নারীও উচ্ছেদের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করে তাঁরা সংসার চালান। দুই যুগেরও বেশি সময় ধরে ওই স্থানে ব্যবসা করছেন তাঁরা। দোকান ভেঙে দেওয়ায় এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। কথা বলতে বলতে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে ফুটপাত দখলমুক্ত রাখার প্রয়োজনীয়তা, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ও বিকল্প কর্মসংস্থানের বিষয়টি আলোচনায় এসেছে।

দীর্ঘদিন ধরে রেলগেট এলাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করা ব্যবসায়ীরা মানবিক দিক বিবেচনায় তাঁদের বিষয়টি পুনর্বিবেচনার জন্য রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন।

তাঁদের দাবি, ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প কর্মসংস্থান বা ব্যবসার উপযুক্ত জায়গার ব্যবস্থা করা হোক।



Our Like Page
Developed by: BD IT HOST