রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
শরীয়তপুর জাজিরায় আব্দুর রব খা ও হেলেনা বেগম সহ তাদের অনুসারীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ছে,ভুক্তভোগী মোঃ দুলাল ঢালী ও তার পরিবারের সদ স্যরা।শনিবার (৭-অক্টোবর) বিকেলে জাজিরা প্রেসক্লা বের অস্থায়ী কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়,উপজেলার মূলনা ইউ নিয়নের বোয়ালিয়া গ্রামের ১৯-নং মৌজার বিভিন্ন দা গে ভুক্তভোগী দুলাল ঢালীর পরিবারের ২ একর ৫৬ শতাংশ জমি রয়েছে। সেই জমিতে তারা নিজ দখলে থাকিয়া দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। সম্প্র তি তারা জানতে পারেন ওই দাগের জমি গুলো ভুল বসত বিআরএস রেকর্ডে আয়েশা খাতুন ও আসিয়া খাতুন গংদের নামের রেকর্ড হয়েছে।
বিষয়টি সমাধানের জন্য দুলাল ঢালী,চিকন্দি জজ কো র্ট ও ভেদেরগঞ্জ সহকারী জজ কোর্টে ২২০/২৩ ও ৩৫ ২/২৩ নং মামলা দায়ের করেন। এছাড়াও বাড়ির জমি তে কোন স্থাপনা বা ঘর নির্মাণে আদালতের রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িতে তড়িঘড়ি করে একটি দোচালা ঘর নির্মাণের অভিযোগও করেন ভুক্তভোগী দুলাল ঢালী।
বর্তমানে আব্দুল রব খা ও কথিত ক্রয় কৃত মালিক হে লেনা বেগম জোরপূর্বক ওই জমির দখল নেয়ার চেষ্টা করছে।ভুক্তভোগী পরিবার আরও জানায়,বিগত কিছু দিন আগে হেলেনা ও আব্দুর রব খার সহযোগীরা জা জিরা থানায় একটি মিথ্যা মামলা দিয়ে দুলাল ঢালীকে জেল হাজতে পাঠিয়েছে।শুধু তাই নয়,বর্তমানে তাদের জমিতে যেতে দিচ্ছেন না রব খা ও হেলেনা বেগম সহ তাদের অনুসারীরা।
তাই রব খা ও হেলেনা বেগমের মিথ্যা মামলা ও জমি দখলের হাত থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন।