November 6, 2026, 6:48 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আপত্তিকর অবস্থায় গাড়াদহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি আটক : পুলিশে সোপর্দ

Reporter Name

মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কৃষ্ণ কুমার সেনকে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার বেলা ১১টার দিকে শাহজা দপুর পৌর এলাকার ডাকবাংলোপাড়া মহল্লার (বঙ্গবন্ধু স্বর নী) একটি ভাড়া বাসায় অসামাজিক কাজে লিপ্ত থাকাব স্থায় এলাকাবাসী তাকে আটক করে।

পরে শাহজাদপুর থানা পুলিশে খবর দিলে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা,ঘটনাস্থলে এসে নারীসহ গাড়াদহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কৃষ্ণ কুমার সেনকে আটক করে থানায় নিয়ে যায় ধৃত শ্রী কৃষ্ণ কুমার গাড়াদহ জমিদারপাড়ার রতন চন্দ্র সেনের ছেলে ও আটকৃত নারী সুমিত্রা সরকার উল্লাপাড়ার ঘোষগাতী গ্রামের তরুণ কুমারের স্ত্রী বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়,দীর্ঘদিন ধরে ডাকবাংলোপাড়ার একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ বসবাস করছে। চাকুরিজীবী স্ত্রী সকালে অফিসে যাবার পরেই কৃষ্ণ মাঝেমধ্যেই বাসাবাড়ি তে বিভিন্ন নারীকে এনে অসামাজিক কাজে লিপ্ত হতো এরই ধারাবাহিকতায় এদিন বেলা ১১টার দিকে অসামাজি ক কাজে লিপ্ত হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি শ্রী অসীম কুমার সাহা বানী ও সাধারন সম্পাদক শ্রী বাসুদেব দত্ত বলেন, “আমরা চেষ্টা করি আমাদের সম্প্রদায়ের মানুষ অপকর্ম থেকে দূরে থাকুক। এরপরেও যদি কেউ এ ধরনের অপকর্ম করে প্রশাসন আইন অনুযায়ী যে ব্যবস্থা নেয় নেবে।”

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইন অনুযায়ী তাদের আদালতে প্রেরণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST