November 1, 2026, 11:53 pm
শিরোনামঃ
ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি’র চাউল বিতরণে অনিয়ম লক্ষ্মীপুর, কমলনগর- রামগতিতে ইটভাটা বন্ধের আশঙ্কা দুশ্চিন্তায় হাজারো শ্রমিক- লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আশুলিয়ার নলামে জঙ্গল থেকে তরুনী মরদেহ উদ্ধা্র

Reporter Name

জামালপুর জেলা প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত একটি বাড়ির পাশে র জঙ্গল থেকে উদ্ধার হওয়া নারীর লাশ পাওয়া গেছে। তার নাম পারভীন আক্তার (৩০)।বুধবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পিবিআইয়ের ঢাকা জেলার উপ-পরিদর্শক সালেহ ইমরান।এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে আশুলিয়ার নলাম ফুলেরটেক এলাকায় জনৈক আশিকের মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে পারভীনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পারভীন আক্তার (৩০) লক্ষীপুর জেলার সদর থানার ঘনে শ্যামপুর এলাকার জয়নাল আবেদীনের মেয়ে।

স্থানীয়রা জানান, ওই জঙ্গল থেকে গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে জঙ্গলের মাঝে এক তরুণী লাশ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিবিআই।

পিবিআইয়ের ঢাকা জেলার উপ-পরিদর্শক সালেহ ইমরান বলেন, নিহতের গলায়, পেটে ও পায়ের সহ বিভিন্নস্থানে আঘাতের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। তার হত্যাকারীদের সনাক্ত করা হয়ে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা আশাবাদী খুব শিগ্রই তাদেরকে গেপ্তার করতে সম্ভব হবো।



Our Like Page
Developed by: BD IT HOST