July 27, 2026, 6:02 am
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উত্তরবঙ্গ আইনজীবী সমিতির সভাপতি হলেন যুথী, রাজশাহী মহানগর যুবলীগের অভিনন্দন

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গ আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হলেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও রুলা’র সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সহধর্মিণী এডভোকেট নাহিদ সুলতানা যুথী।উত্তরবঙ্গ আইনজীবী সমিতির নির্বাচনে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায়।শুভেচ্ছা ও শুভ কামনা এবং অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর যুবলীগ।

৫ অক্টোবর রাজশাহী মহানগর যুবলীগের এক অভিনন্দন বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দপ্তর সম্পাদক- মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।
অভিনন্দন বার্তায় বলা হয়েছে, উত্তরবঙ্গ আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতির সম্মতিতে অন্যান্য নির্বাচন কমিশনারগণ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেন।এবং প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসাবে এড. নাহিদ সুলতানা যুথি’র নাম ঘোষণা দেন। ঘোষণা কালে নির্বাচন কমিশনারের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের এড.তাজুল ইসলাম তাজ, সিরাজগঞ্জের এড.রায়হান মোর্শেদ, পাবনার এড.শহিদুল হাসান আলোক, চাঁপাইনবাবগঞ্জের এড.আব্দুর রশিদ, রাজশাহীর এড.গোলাম রাব্বানী, বগুড়ার এড.সামিউল ইসলাম প্রিন্স।অভিনন্দন বার্তায় মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু নব নির্বাচিত সভাপতি এড. নাহিদ সুলতানা যুথি’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং অভিনন্দন জানান।



Our Like Page
Developed by: BD IT HOST