September 19, 2026, 4:16 am
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উদ্বোধনী মঞ্চায়ন হলো বাংলাদেশ পুলিশ থিয়েটারের নাটক ‘‘অচলায়তনের অপ্সরী’’

Reporter Name

প্রথম বাংলা – দৌলতদিয়া পতিতাপল্লীকে উপজীব্য করে সত্যাশ্রয়ী গবেষণালব্ধ নাটক ‘‘অচলায়তনের অপ্সরী’’ এর উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে।

বৃহস্পতিবার ৮ জুন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে এ নাটকের মঞ্চায়ন করা হয়। পুলিশ থিয়েটারের চতুর্থ প্রযোজনায় বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের সদস্যবৃন্দ এ নাটকের মঞ্চায়ন করেন।

প্রধান অতিথি ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের সভাপতি খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এ নাটকের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্চসারথী আতাউর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি গোলাম কুদ্দুস ও নাট্যজন অধ্যাপক ড. রতন সিদ্দিকী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি ও পুলিশ থিয়েটারের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।

‘‘অচলায়তনের অপ্সরী’’ নাটকটি রচনা ও নির্দেশনা প্রদান করেছেন পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান।



Our Like Page
Developed by: BD IT HOST