October 31, 2026, 2:27 pm
শিরোনামঃ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম অসহায় মানুষের পক্ষ নিয়ে ভূমি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলেন এটিএম জাহেদ সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ

Reporter Name

প্রথম বাংলা ; সারাদেশের সাথে একযোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ এর অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ, শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবছর এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ড থেকে মোট ৭০ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৭ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৬৩৬ জন। অংশগ্রহণকারীদের মধ্যে কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৩৫৪ জন। পরীক্ষায় মোট ছাত্র পাশ করেছে ১৫ হাজার ৬৪৭ জন এবং পাশের হার ৪৭.৩৬ শতাংশ; ছাত্রী পাস করেছে ২০ হাজার ৭০৭ জন এবং পাশের হার ৫৫.০২ শতাংশ।

এই শিক্ষাবোর্ড থেকে এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী; এর মধ্যে ছাত্র ১ হাজার ১৮ জন এবং ছাত্রী ১ হাজার ১১৯ জন। মোট ১১৩টি কেন্দ্রের ৩১৫টি প্রতিষ্ঠান থেকে এবছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা।

এবছর বিভাগের চারজেলায় পাশের হার যথাক্রমে ময়মনসিংহ জেলায় ৫৯.৩৩ শতাংশ, শেরপুর জেলায় ৪৫.৬৫ শতাংশ, নেত্রকোনা জেলায় ৪৩.৯১ শতাংশ ও জামালপুর জেলায় ৪৩.৩৫ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ৭৫.৫৬ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪২.৭২ শতাংশ পরীক্ষার্থী। এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৫টি।

প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণসহ উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষার্থীরা আগামী ১.১১.২০২৬ খ্রি. থেকে ৭.১১.২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এক্ষেত্রে পরীক্ষার্থীদের https://rescrutiny.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণপূর্বক ১৫০ টাকা ফি-প্রদান সাপেক্ষে আবেদন করতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST