September 9, 2026, 4:46 am
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কক্সবাজারের বাইপাস এলাকা হতে ১৬ কেজি গাঁজাসহ র‌্যাব-১৫ কর্তৃক একজন গ্রেফতার

Reporter Name

কক্সবাজার প্রতিনিধি- র‌্যাব-১৫,কক্সবাজার এর ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল অদ্য ১২/১০/২০২২ তারিখ অনুঃ ১৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু থানাধীন ০৬নং জোয়ারিয়ানালা ইউনিয়নের ০২নং ওয়ার্ড উত্তর মিঠাছড়ি হাসপাতালপাড়াস্থ মেসার্স প্রান্তিক ফিলিং ষ্টেশনের সামনে এক অভিযান পরিচালনা করে।

অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির সাথে থাকা ট্রলি ও স্কুল ব্যাগ তল্লাশী করে তার নিকট হতে সর্বমোট ১৬(ষোল) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির নাম জকির আহাম্মদ (৩২), পিতা-তোফায়েল আহাম্মদ, মাতা-গোহারজান, সাং-কুতুপালং, ক্যাম্প-০২ (পূর্ব), ব্লক-সি-৯, হেড মাঝি জাফর, ইউপি-রাজাপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত ধৃত ব্যক্তি উক্ত আলামত গাঁজাসমূহ কুমিল্লার সীমান্তবর্তী স্থান থেকে সংগ্রহ করে কক্সবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছিল। কিন্তু আজ উপরোল্লিখিত গাঁজাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কছে ধৃত হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ধন্যবাদ।



Our Like Page
Developed by: BD IT HOST