September 12, 2026, 8:08 am
শিরোনামঃ
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে কমিটির সম্পাদক ও তার ঘনিষ্ট ভাড়াটের যোগসাজশে আহসান উল্লাহ কাচারী মসজিদের আয়ের উৎস্য নিয়ে বানিজ্য চলছে টাংগাইল সহ দেশের বিভিন্ন জেলায়,সরকারি ধান-চাল কেনায় অনিয়ম বঞ্চিত কৃষক, লাভবান অসাধু চক্র শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে…
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কমিটির সম্পাদক ও তার ঘনিষ্ট ভাড়াটের যোগসাজশে আহসান উল্লাহ কাচারী মসজিদের আয়ের উৎস্য নিয়ে বানিজ্য চলছে

Reporter Name

স্টাফ রিপোর্টার:ময়মনসিংহ নগরীস্থ জেলা পরিষদ প্রশাস ক কার্যালয়,জেলা প্রশাসক কার্যালয়,জেলা জজ কার্যালয় ও পুলিশ প্রশাসন কার্যালয় সমুহের সন্নিকটে মুসলিমদের ধর্মপ্রতিষ্ঠান আহসান উল্লাহ কাচারী মসজিদের আয় সংশিষ্ট ঘরগুলো (ব্যবসায়ের দোকান) নিয়ে ভাড়া বাণিজ্য চলছে দীর্ঘ দিন ধরে।

মসজিদের আয়ের প্রতি লক্ষ্য ও গ্ররুত্ব না দিয়ে সম্পূর্ণ স্বী য় স্বার্থে মসজিদের এই দোকানগুলোর ভাড়া বাণিজ্য চালি য়ে আসছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আশরাফ সাহেব ও তার অন্যতম ঘনিষ্ঠ দুটি বড় দোকানের ভাড়াটে গোলাম কিবরিয়া সওদাগর।

প্রভাবশালী এই দুই ব্যক্তি যোগসাজশ করে দীর্ঘদিন ধরে মসজিদের আয়ের উৎস্য নিয়ে স্বেচ্ছাচারিতা চালানোয় মুসুল্লীদের অভিযোগে পত্র-পত্রিকায় খবরও প্রকাশিত হয় একাধিকবার। যা উপরোক্ত দপ্তর সমুহসহ মুসুল্লীদের মাঝে ব্যাপক ভাবে জানাজানি হয়। কিন্তু এসবের কোনই তোয়াক্কা না করে মসজিদটি পরিচালনার সকল নিয়ম কানুন লংঘন করেই চলছেন এই দুই ব্যক্তি।

মসজিদ কমিটির সম্পাদক সাহেব বাজার মূল্যের চেয়ে অ ত্যন্ত কম জামানত ও ন্যূনতম ভাড়ায় মসজিদের দোকান গুলো গোপনে স্ট্যাম্পে চুক্তি দলিলের মাধ্যমে পছন্দের লোকদের দিয়েছেন। যাদের অন্যতম গোলাম কিবরিয়া সওদাগর ঘনিষ্ঠ ও যোগসাজশকারী হওয়ায় তাকে বড় ২টি দোকান দিয়েছেন কম জামানত ও কম ভাড়ায়।

কিবরিয়া সওদাগর সাহেব নিয়ম লংঘন করে দোকান অনেক বেশী মূল্যে ও ভাড়ায় সরকারী স্ট্যাম্পে সাবলেট দিলেও মসজিদ কমিটির সম্পাদক আশরাফ সাবেহ তার সঙ্গের চুক্তিপত্র বাতিল না করে বা শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে রহস্যজনকভাবেই নিরবে মেনে নেন।

এই কারনেই সম্পাদক আশরাফ ও ভাড়াটে গোলাম কিব রিয়া সওদাগরের মধ্যে সখ্যতা আরো মজবুত হয়ে ওঠে। সওদাগরের সহযোগিতায় মসজিদের অন্যান্য ভাড়াটেরাও সাবলেটের দিকে পা বাড়ায় অধিক জামানত ও ভাড়া আদা য়ের দিকে তারা বহু লাখ টাকা করে লুপাট করে নিলেও ব্যাপক পরিমান আয় থেকে বঞ্চিত হয় ধর্মপ্রতিষ্ঠান এই মসজিদ।

এ ক্ষেত্রে প্রতিবছর চুক্তি দলিল নবায়ন ও করে দেন মসজিদ কমিটির সম্পাদক আশরাফ সাহেব। মসজিদের নিয়ম পরিপন্থী সাবলেট কৌশলটি ব্যবহার করে পরিচালনা কমিটির সম্পাদক আশরাফ সাহেব ও তার যোগসাজশে কারী ভাড়াটে শুধুমাত্র, বহুজাতিক তেল কোম্পানী মবিল এর নিকট থেকেই প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

হাতিয়ে নেয়া মসজিদের আরো কোটি কোটি টাকারহিসেব এখনো সামনে আনা হয়নি। সংশ্লিষ্ট সৎ-মুমীন ব্যক্তিদের নিয়ে মসজিদের নথিপত্র ও সরেজমিনে ভাড়াটেদের চুক্তি পত্র তদন্ত করলে সত্যটা প্রকাশ পাবেই।

 

মসজিদ চত্বরের মাদ্রাসা নির্মান কালে সম্পাদক আশরাফ ও কিবরিয়া সাহেব ব্যাপক লুটপার্ট চালিয়েছেন বলে অনেকের মুখ থেকে শোনা গেছে। আহসান উল্লাহ কাচারী মসজিদের আয় নিয়ে এতো লুটপাট বানিজ্য হয়ে গেলেও অদ্যাবধি নিকটস্থ সরকারী প্রশাসনিক দপ্তর সমূহের কর্তাগন ও মসজিদের মুসুল্লীগন কোনই পদক্ষেপ নেয়নি।

সাধারন মুসুল্লীগণ এ বিষয়ে একটি সুষ্ঠু পদক্ষেপ আশা করছেন।



Our Like Page
Developed by: BD IT HOST