July 23, 2026, 1:20 pm
শিরোনামঃ
ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলের অভিযোগে শিক্ষার্থীদের ৫ দফা দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম সরকারি খাদ্য গুদামে চলতি ধোরো ধান সংগ্রহে ধীরগতি শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন** লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাউনিয়ায় নিখোঁজ মা ও শিশুর সন্ধান চায় পরিবার

Reporter Name

কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ শিশু আবু মুসা (০৩)ও মা রেনুকা বেগম(৩৫) ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। গতকাল ধরে নিখোঁজ স্ত্রী ও সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার স্বামী ও রেনুকা বেগমের পরিবারের । সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির ও মাইকিং এর পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিশু আবু মুসা ও মা রেনুকা বেগম উপজেলার শহীদবাগ ইউনিয়নের ব্রেন্টের বাজার এলাকার ইউনুস আলীর স্ত্রী ও ছেলে।রেনুকার পরিবার জানায় রেনুকা বেগম বেশকিছুদিন থেকে মানসিক ভাবে অসুস্থ। গতকাল ০৭ অক্টোবর রেনুকা বেগমের স্বামী ইউনুস আলী কৃষি কাজের জন্য বাহিরে গেলে রেনুকা বেগম তার ভাইয়ের স্ত্রী কে বলে সকাল ১০টায় তার কোলের বাচ্ছা আবু মুসা(০৩) সহ ওষুধ আনার জন্য তার বাড়ি থেকে কাউনিয়া বাজারের উদ্দেশ্যে বের হলে আর ফিরে আসেনি সে।

পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করে করেও তার কোনো সন্ধান পাননি।
রেনুকা বেগমের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, পড়নে ছিলো প্রিন্টের কাপড়। কেউ রেনুকা বেগম ও শিশু আবু মুসার সন্ধান পেলে ০১৭৬০-৫৯৬৫৬২ এই নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST