November 22, 2026, 4:32 pm
শিরোনামঃ
মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, ওয়ার্ল্ডে মিডিয়া ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬: দৈনিক কালবেলার বরগুনা প্রতিনিধি আসাদ সবুজকে গতকাল গভীর রাতে তার বাসা থেকে গ্রেপ্তারের পর দুই হাতে হাতকড়া পরিয়ে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে

ওয়ার্ল্ডে মিডিয়া ক্লাবের সংগঠনটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রচলিত আইন অনুযায়ী তদন্ত, গ্রেপ্তার ও বিচারিক কার্যক্রম পরিচালনায় বাধা নেই। দূ:খজনক বিষয় হলো তাকে গ্রেপ্তার করে ডোপ টেস্ট করানো হয়। তবে টেস্টে মাদকাসক্তের রিপোর্ট পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

একজন সাংবাদিককে গ্রেফতার,পরবর্তীতে ডোপ টেস্ট, পেছনে হাতকড়া ব্যবহার যা গোটা দেশের সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে। এ ক্ষেত্রে আইনগত প্রয়োজনী য়তা,নিরাপত্তাজনিত ঝুঁকি এবং সংশ্লিষ্ট ব্যক্তির আচরণ বি বেচনা করা বাধ্যতামূলক কথিত একটি চাঁদাবাজি মামলায় কেবল সামাজিকভাবে হেয় করা কিংবা জনসমক্ষে অপমানিত করার উদ্দেশ্যে হাতকড়া ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

এ মামলার অপরাপর ১০/১২ জন বিভিন্ন পেশাজীবি মানুষকে আসামি করা হয়েছে। তারা অধিকাংশ জামিনে রয়েছেন।বাংলাদেশের পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল (PRB)-এর ৩৩০ প্রবিধানে হাতকড়া ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয়তা ও সংযমের নির্দেশনা রয়েছে। একই সঙ্গে উচ্চ আদালতের নির্দেশনাও অপ্রয়োজনীয়ভাবে হাতকড়া ব্যবহারের বিরুদ্ধে।

ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাবে মনে করে, একজন সাংবাদিকে র হাতে হাত কড়া পরানোর আগে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা কে এর আইন গত ও বাস্তব প্রয়োজনীয়তা নিশ্চিত করতে হবে। সাংবাদি কের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, কোন পরিস্থি তিতে তাঁকে হাতকড়া পরানো হয়েছে এবং এ ক্ষেত্রে পুলিশের সিদ্ধান্ত কতটা আইনসম্মত ছিল, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

 ওয়ার্ড মিডিয়া প্রেসক্লাব পক্ষ থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের কাছে ঘটনার ব্যাখ্যা দাবি করা হচ্ছে। একই সঙ্গে হাতকড়া ব্যবহারের আইনগত যৌক্তিকতা যাচাই, দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা তদন্ত এবং কোনো ধরনের অমানবিক বা অপমানজনক আচরণ হয়ে থাকলে তার প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।

সংগঠনটি আরও মনে করে, সাংবাদিকের পেশাগত স্বাধীনতা, ব্যক্তিগত মর্যাদা ও মানবাধিকার সুরক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। আইন প্রয়োগের নামে সাংবাদিকসহ কোনো নাগরিকের মানবিক মর্যাদা ক্ষুণ্ন করা যাবে না।
সাংবাদিকের মর্যাদা রক্ষায় পুলিশের নিকট আইনসম্মত ও মানবিক আচরণ নিশ্চিত করার দাবি করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST