July 31, 2026, 8:22 am
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কিশোরগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা

Reporter Name

মোঃ মোফাসসেল সরকার, বিশেষ প্রতিনিধি,

কিশোরগঞ্জে স্ত্রীকে কুপিয়ে জখম করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌর শহরের শহীদি মসজিদ সংলগ্ন আহমদ গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।

এর আগে গুরুতর আহত স্ত্রী অঞ্জলি ঘোষকে (৩৫) উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

মৃত স্বামী লিটন ঘোষ (৪২) কিশোরগঞ্জ শহরের ইসলামী সুপার মার্কেটের সামনে পানের ব্যবসা করতেন। তিনি করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল এলাকার গোপাল ঘোষের ছেলে। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে আহমদ গলির বাচ্চু টাওয়ারের পাশের ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে লিটনের সংসারে কলহ লেগে থাকতো। মঙ্গলবার কলহের একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী অঞ্জলি ঘোষকে কুপিয়ে গুরুতর জখম করেন তিনি। পরে লিটন ঘোষের বোন খবর পেয়ে অঞ্জলি ঘোষকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে, অঞ্জলিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ফাঁকা বাসায় লিটন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

লিটনের বোন জামাই জুটন বলেন, সোমবার রাতে সম্ভবত খাবারের সঙ্গে স্ত্রী ও দুই মেয়েকে ঘুমের ট্যাবলেট খাওয়ায় লিটন। এতে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। এ সুযোগে ঘুমন্ত স্ত্রী অঞ্জলি ঘোষকে কুপিয়ে জখম করে লিটন। এ ঘটনায় তার দুই মেয়েও হাসপাতালে ভর্তি আছে। স্থানীয় বাসিন্দা সাজ্জাদ বিন সাকিম বলেন, আমরা শুনেছি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, স্ত্রীকে কুপিয়ে আহত করার বিষয়ে জানা নেই। তবে পারিবারিক কলহের জেরে লিটন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST