July 29, 2026, 12:54 pm
শিরোনামঃ
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ নিয়ে চলছে তুঘলকি কান্ড সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কিশোরগঞ্জে বড়ধাক্কা বিএনপির’সাবেক মন্ত্রীপুত্র অ্যাডভোকে ট ফয়জুল কবীর মুবিন যোগ দিলেন আওয়ামী লীগে

Reporter Name

 

দল বদলের পরই লাইভে এসে বললেন: ‘দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন’

কিশোরগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় এবং পারিবারিক ঐতিহ্যকে পেছনে ফেলে জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বিরোধী দল আওয়ামী লীগে যোগ দিলেন কিশোরগঞ্জের পরিচিত মুখ অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন। কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মরহুম ফজলুল করীমের পুত্র মুবিনের এই দলবদল স্থানীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা দেন এবং তার এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন।

স্থিতিশীলতার প্রতীক শেখ হাসিনা: মুবিন

লাইভে এসে অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নন, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়।’

বিএনপির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করার কারণ জানিয়ে মুবিন আরও বলেন, ‘আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন। শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন।’

বিএনপিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন মুবিন

অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার বাবা মরহুম ফজলুল করীম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং তৎকালীন সরকারের মন্ত্রী (১৯৭৮-১৯৮২ মেয়াদে)। বাবার প্রতিষ্ঠিত দল ছেড়ে হঠাৎ করে তার এই বিরোধী দল (আওয়ামী লীগ)-এ যোগদানের ঘটনা রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

#FayzulKabirMubin #BNP #AwamiLeague #Kishoreganj #দলবদল #শেখহাসিনা #রাজনীতি



Our Like Page
Developed by: BD IT HOST