November 22, 2026, 6:51 am
শিরোনামঃ
ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ওসি”র অভিযানে লগি বৈঠার মিছিলে অংশগ্রহণকারী ২ জন গ্রেফতার ঈদগাঁও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু। গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও দুটি মোটরসাইকেলসহ গ্রেফতার -১

Reporter Name

১০ কেজি গাজা সহ মোটরসাইকেল জব্দ গ্রেপতার-১

সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ
সিনিয়র রিপোর্টার।

কুড়িগ্রামে মটর সাইকেল দুটি সহ ১০ কেজি গাঁজা ও একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।গতকাল ৯ অক্টোবর (রবিবার) রাতে সদরের ভোগডাঙ্গা ইউপির যুগীপাড়া গ্রামের তিনমাথার মোড় সংলগ্ন বাঁশঝারের সামন থেকে সদর থানার একটি চৌকস টিম এসআই আব্দুর রাজ্জাক,

এসআই আঃ কাদের, এসআই হাসানুজ্জামান, এএসআই শাহিন, এএসআই মিল্টন, এএসআই শামীম অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার কুখ্যাত মাদক কারবারি নাগেশ্বরীর পশ্চিম রামখানা দিঘিরপাড় গ্রামের দেলদার আলী (৫৭) কে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত ২টি মোটর সাইকেলও জব্দ করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি দেলদারের নামে নাগেশ্বরী থানায় পূর্বের ০২ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটর সাইকেল করে বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে বলে গোপন সুত্রে জানা যায়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি কে মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST