November 21, 2026, 11:19 pm
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter Name

লাভলী আক্তার নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে “উন্নয়ন,শান্তি ও নিরাপ ত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ”প্রতিপাদ্যে উপ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আঃ ছাত্তার আহম্মদের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হো সেন,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি মুক্ত সুখী, সমৃদ্ধ রাষ্ট্র ও সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে নতুন প্রজন্মকে পারিবারিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলার উপর জোর দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন,কবি,সাংবাদিক,বীর মুক্তিযো দ্ধা ও সুধীবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST