July 23, 2026, 12:57 am
শিরোনামঃ
শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন** লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর; স্বর্ণালঙ্কার লুটের অভিযো মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় কলেজ ছাত্র খুন থানায় মামলা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

Reporter Name

নেত্রকোনা প্রতিনিধি-

নেত্রকোনার কেন্দুয়ায় কলেজ ছাত্র সাদ্দাম হোসেন (২০) হত্যা কান্ডে জড়িত সন্দেহে একই গ্রামের সেলিম মিয়া (২৬) ও তার বোন লিপা আক্তার (২১) কে গ্রেফতার দেখিয়ে সোমবার (১০ অক্টোবর) নেত্রকোনা আদালতে সোপর্দ করেছেন কেন্দুয়া থানা পুলিশ। সেলিম ও লিপা উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও মেয়ে। এর আগে ওই দুইজনকে সন্দেহজনকভাবে আটক করেছিলেন কেন্দুয়া থানা পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের কাজল মিয়ার ছেলে ও উপজেলা আশুজিয়া বানেটেক কারিগরি স্কুল এন্ড কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদ্দাম হোসেন তাদের বাড়ির সামনের একটি পুকুর পাড়ে বসে মোবাইল ফোন চালাচ্ছিলেন। এ সময় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গলা কেটে পালিয়ে যায়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

এ ঘটনায় নিহত কলেজ ছাত্র সাদ্দাম হোসেনের মা নাছিমা আক্তার বাদী হয়ে উপরোল্লেখিত ২ জনসহ আরও অজ্ঞাত কয়েকজন আসামী করে সোমবার (১০ অক্টোবর) কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন পিপিএম এঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেফতারকৃতদের ৭দিনের রিমান্ডের আবেদন জানিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।আশা করি দ্রুত হত্যার রহস্য উদঘাটিত হবে।



Our Like Page
Developed by: BD IT HOST