July 28, 2026, 2:44 am
শিরোনামঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ০৯

Reporter Name

প্রথম বাংলা – দেশীয় অস্ত্রসহ ০৯ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গতকাল রাতে টঙ্গী পূর্ব থানা, জিএমপি এর একটি টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার একটি টিম টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড হতে আব্দুল্লাহপুর ব্রীজ পর্যন্ত অভিযান পরিচালনা করে ০৯ (নয়) জন ডাকাতকে বিভিন্ন স্থান হতে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের নিকট হতে ০১ টি তলোয়ার, ০১ টি চাইনিজ কুড়াল,০১ টি ছোরা, ০৪ টি সুইচ গিয়ার এবং ০২ টি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ শফিকুল ইসলাম বাবু (১৯) ২। মোঃ আঃ রহমান আশিক (১৮) ৩। তৌহিদ (২৮) ৪। মোঃ সৌরভ (১৯) ৫। মোঃ আল আমিন (২৫) ৬। মোঃ ইমন (২১) ৭। মোঃ আরিফ (১৯) ৮। মোঃ ইয়াছিন (১৯) ৯। মোঃ শাকিল(১৯)

উক্ত আসামীগণ দীর্ঘদিন যাবৎ স্টেশন রোড হইতে পূর্ব আরিচপুর নদীবন্দর এলাকা সহ টঙ্গী বাজার গামী ময়মনসিংহ হইতে ঢাকাগামী মহাসড়কে পথচারী লোকজনদের নিকট থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যেত বলে জানা যায়। উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সকল ধরণের অপরাধজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST