July 5, 2026, 11:00 am
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গুলশান বিভাগের উদ্যোগে “কমিউনিটি পুলিশিং সম্মেলন-২০২৩” উদযাপন

Reporter Name

প্রথম বাংলা – জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করে পুলিশী সেবাসমূহ জনগণের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উদ্যোগে “কমিউনিটি পুলিশিং সম্মেলন-২০২৩” উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সরকারী তিতুমীর কলেজ অডিটরিয়ামে সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণে এ কমিউনিটি পুলিশিং সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত কমিউনিটি পুলিশিং সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রফেসর মোহাম্মদ এ আরাফাত। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আইজিপি এ কে এম শহীদুল হক,বিপিএম, পিপিএম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএম পির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন ) ড. খ: মহিদ উদ্দিন,বিপিএম-বার,সরকারী তিতুমীর কলে জের প্রিন্সিপাল প্রফেসর ফেরদৌস আরা বেগম,বাংলা এ কাডেমী সাহিত্য পদক প্রাপ্ত প্রফেসর ড. রতন সিদ্দিকী ও নন্দিত চিত্র নায়ক রিয়াজ। সম্মেলনের সভাপতিত্ব করেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম।

আলোচনা সভায় অতিথিগণ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং একটি সুস্থ ও উন্নয়নমুখী জাতি গঠণে পুলিশকে সহায়তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।সম্মেলনের পর ‘কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ স্লোগানে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।এ সময় গুলশান বিভাগের সকল থানার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি,সেক্রেটারি,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST