November 6, 2026, 3:39 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জে বাসের চাপায় এক নারী নিহত

Reporter Name

মোঃ তপু শেখ,গোপালগঞ্জ প্রতিনিধি-

গোপালগঞ্জের বাসের চাপায় চঞ্চলা মজুমদার (৫০) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ীতে সড়ক অবরোধ করে রেখেছিল স্থানীরা।আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেন্নাবাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত চঞ্চলা মজুমদার গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের অরুন মজুমদারের স্ত্রী। পরিদর্শক আমিনুল ইসলাম জানান,সদর উপজেলার ভেন্নাবাড়ী তে গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন চঞ্চ লা।এ সময় গোপালগঞ্জে থেকে ছেড়ে আসা টেকের হাটগামী একটি লোকাল বাস চঞ্চলাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক অবরোধ করে রাখে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অবরোধ নিয়ন্ত্রণে আনে পুলিশ, যান চলাচ এখন স্বাভাবিক।



Our Like Page
Developed by: BD IT HOST