November 6, 2026, 2:18 pm
শিরোনামঃ
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোয়েন্দা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার এক

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ রবিউল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে জানান, শুক্রবার ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় ব্যক্তি মোহাম্মদ পুরের ঢাকা উদ্যান হাউজিং এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এক পর্যা য়ে সন্ধ্যা সাড়ে সাতটায় একতা হাউজিংয়ের ৪নং রোড থেকে ২০ কেজি গাঁজাসহ রবিউল নামের একজনকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান আরো জানান, গ্রেফতারকৃত রবিউল ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST