November 11, 2026, 1:10 pm
শিরোনামঃ
আইইউটি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবাগত জিএমপি কমিশনার আশিক সাঈদ চরশাহী ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে ১৯ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহিত সম্মানিত পুলিশ সুপার, মাসিক অপরাধ পর্যালোচনা সভা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগম ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শাহজাদপুরে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে গণশুনানি সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ​মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সাক্ষাৎ মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চরশাহী ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে ১৯ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ

Reporter Name

মুহাম্মদ মাহফুজুল ইসলাম: দৈনিক ভোরের চেতনা চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, আর্থিক অসচ্ছতা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে জেলা শিক্ষা অফিসার, লক্ষ্মীপুর বরাবর লিখিত আবেদন করেছেন মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও অভিভাবক সদস্য।

১২ অক্টোবর ২০২৬ তারিখে দাখিল করা ওই আবেদনে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে মোট ১৯টি অভিযোগ তুলে ধরা হয়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে—প্রতিষ্ঠানপ্রধানের নিয়মিত উপস্থিতি না থাকা, শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলার অভাব, শিক্ষকদের প্রাপ্য সম্মানী যথাযথভাবে পরিশোধ না করা, হিসাব-নিকাশে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এবং ব্যাংক হিসাব ও অডিটসংক্রান্ত অনিয়ম।

এছাড়া শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন, প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পদ ও আয়-ব্যয়ের হিসাব পরিচালনায় অনিয়ম, গভর্নিং বডির সিদ্ধান্ত বাস্তবায়ন না করা এবং সরকারি বরাদ্দের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীদের দাবি, এসব অনিয়মের কারণে মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আবেদনের অনুলিপি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন আবেদনকারীরা।

উল্লেখ্য, প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো এখনো তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়নি। এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST