November 5, 2026, 6:24 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চাঁদাবাজি, দখলদারি বন্ধে কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

Reporter Name

প্রথম বাংলা – চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। চাঁদাবাজি করলে তাদের পা ভেঙে দিতে সেনাবাহিনীকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম সচিবালয়ে অফিস করেন তিনি।

চাঁদাবাজ ও দখলদারির বিষয়ে সব রাজনৈতিক দলের উদ্দেশে কড়া বার্তা দিয়ে এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘একটি রাজনৈতিক দলের অবস্থা আজকে দেখেন। এত বড় একটি দল, এত ঐতিহ্যবাহী একটি দল, যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। যদি আপনি মনে করেন আমি আসলাম, আমি দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, চাঁদাবাজি করব। সেনাপ্রধানকে অুনরোধ করেছি চাঁদাবাজদের পা ভেঙে দিতে।’

চাঁদাবাজির না করার আহ্বান জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘চাঁদাবাজি করবেন না, মানুষের দুর্ভোগ সৃষ্টি করবে না। তা না হলে জনগণকে বলব আপনাদের পিটিয়ে দিতে।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST