September 10, 2026, 11:44 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চালের দাম কমাতে ৪ দিনের আলটিমেটাম খাদ্যমন্ত্রীর

Reporter Name

প্রথম বাংলা – এবার হঠাৎ করে বাজারে বেড়ে যাওয়া চালের দামে লাগাম টানতে নড়েচড়ে বসেছে খাদ্য মন্ত্রণালয়। দ্বিতীয়বারের মতো খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া সাধন চন্দ্র মজুমদার চালের দাম কমাতে মজুদদারদের আলটিমেটাম দিয়েছেন। চার দিনের মধ্যে চালের দাম না কমালে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। দাম না কমলে প্রয়োজনে চাল আমদানি করা হবে বলেও জানান তিনি।

আজ বুধবার ১৭ জানুয়ারি বিকেলে খাদ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। এর আগে ধান-চাল বাজারমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে একটি মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী।

এদিকে খাদ্যমন্ত্রী বলেন, শপথ নেওয়ার পর থেকে চালের দাম কমতে শুরু করেছে। ভরা মৌসুমে দাম বাড়ার কারণ নেই। ফুডগ্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে। লাইসেন্স ছাড়া ধান-চাল মজুতকারীদের ছাড় দেওয়া হবে না। আটটি বিভাগে কাল থেকে একযোগে অভিযান চলবে।

চাল সরবরাহে কোনো ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, নতুন মজুদ আইন হয়েছে। জোরপূর্বক প্রয়োগ করতে চাই না। ব্যবসায়ীরা সরকারের প্রতিপক্ষ না। সাত দিন পর পর প্রত্যেকের মজুদ ও কেনার তথ্য জানাতে হবে। সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

এ সময় সাধন চন্দ্র মজুমদার বলেন,দেশের প্রতি দায়িত্ববো ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। নতুন পদ্ধতিতেবাজার নিয়ন্ত্রণে কাজ করব। একদিকে অভিযান অন্যদিকে বিবে ক। বাজার স্বাভাবিক করার নির্দেশ দিয়েছি দাম কোনোভা বে বাড়াতে পারবে না।
খাদ্য মন্ত্রী ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST