November 6, 2026, 3:02 pm
শিরোনামঃ
​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় বোমের আঘাতে গুরুতর আহত যুবক

Reporter Name

মোঃ রাশেদুল ইসলাম রিয়াদ,শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরায় দুপক্ষের মারামারির ঘটনায় বোমার আঘাতে এক যুবকের পেটের নাড়িভুঁড়ি বেরি য়ে আসে। বুধবার (২৭ মার্চ) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কম প্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষ অবস্থা য় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. কবির আলম।আহত সজিব মুন্সী (২৫) বিলাসপুর ইউনিয়নের মিয়া চান মুন্সী কান্দি এলাকার মোহাম্মদ আলী মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান আ: কুদ্দুস বেপারীগ্রুপ এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা আ: জলিল মাদবর গ্রুপে র মধ্যে এর আগেও দফায়-দফায় সংঘর্ষ হয়। এবিষয়ে জাজিরা থানায় সর্বমোট ১০টি মামলার অধীনে বেশ কিছু আসামিদের গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করেছিলো জাজিরা থানা পুলিশ। এছাড়াও বোমের আঘাতে একজনের হাত বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বহু মানুষ হতাহত হয়েছে এবং শত-শত ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

সর্বশেষ গত (২৬ মার্চ) গতকাল মঙ্গলবার সকালে মিয়া চান মুন্সী কান্দি গ্রামের দুই চাচাত ভাই জমি নিয়ে মারামারি করে। বিকেলে ওই মারামারি আব্দুল কুদ্দুস বেপারী ও জলিল মাদবর গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়লে রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লুটপাট করা হয়। এসময় ককটেলের আঘাতে সজিব মুন্সী নামে একজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যায়।

স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবর বলেন, গত মঙ্গলবার জমি নিয়ে দুই চাচাত ভাইয়ের দ্বন্দকে কেন্দ্র করে সন্ধ্যার পরে কুদ্দুস বেপারীর লোকজন বাড়িঘর লুটপাট করেছে। এসময় একজনের হাতও ভেঙে যায়। এরপর বুধবার রাতে কুদ্দুস বেপারী নিজে তার লোকজন নিয়ে এসে বোমা মারে। বোমার আঘাতে আমার সমর্থক সজিব নামের একজনের নাড়ি-ভুঁড়ি বের হয়ে গেছে আমি ঢাকায় আছি, এঘটনায় আমি মামলা দায়ের করব।

বিলাশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী বলেন, মহর খার কান্দি নামে একটি গ্রাম আছে। ওখা নে বসে আমার ৫-৬ জন লোক চা পান করতেছিল। এ মন অবস্থায় জলিল মাদবর গ্রুপের একদল লোক বো মা নিয়ে তাদেরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে আমার লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। যতটুকু জানতে পেরেছি, ধাওয়া দিতে গিয়ে জলিল মাদবর গ্রুপের আহত ওই লোকটা বোমা নিয়ে রাস্তার পাশে পড়ে গিয়েছিল এর পর বোমা বিস্ফোরণ হয়ে সে আহত হয়েছে।

জাজিরা থানার ওসি হাফিজুর রহমান জানান, আধিপ ত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে বোমা বিস্ফারণ হয়ে সজিব নামে এক যুবক আহত হয়েছে। আমরা ঘটনা স্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। এঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST