August 4, 2026, 7:27 am
শিরোনামঃ
খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাতীয় সংসদে অধিবেশনের রেকর্ড হতে যাচ্ছে

Reporter Name

প্রথম বাংলা – এবার একাদশ সংসদের শেষ সময়ে বিল পাসে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সর্বশেষ মাত্র ৯ কার্যদিব সের সংসদ অধিবেশনে ১৮টি বিল পাস হয়েছে। প্রতিদিন গড়ে দুটি বিল পাসের রেকর্ড অতীতে নেই।আগামীঅধিবে শনে সংসদে পাসের অপেক্ষায় থাকা ১১টি বিলসহ নতুন আরো কয়েকটি বিল পাসের সম্ভাবনা রয়েছে।

অক্টোবরের শেষ সপ্তাহে চলতি সংসদের সর্বশেষ অধিবে শন (২৫তম) বসবে। আর সেটা হলে একটি সংসদের সর্বোচ্চসংখ্যক অধিবেশন বসার রেকর্ড সৃষ্টি হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত চলতি সংসদের মেয়াদ থাকলেও দ্বাদশ সংসদের নির্বাচনী তফশিল ঘোষণার পর কোনো অধিবেশন বসবে না। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফশিল ঘোষণা করা হবে।

একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে নতুন কোনো অধিবেশন বসার বাধ্যবাধকতা নেই। কারণ গত ১৪ সেপ্টেম্বর ২৪তম অধিবেশন শেষ হয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের অপেক্ষায় থাকায় সরকার আরো একটি অধিবেশন চায়।আগামী ২৯ অক্টোব র এই অধিবেশন বসতে পারে, যা দুই সপ্তাহ চলার সম্ভাব না রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, করোনা পরিস্থিতির কারণে চলতি একা দশ সংসদের অধিবেশনের কার্যদিবস ছিল কম। মাত্র এক দিনের জন্য অধিবেশন বসার রেকর্ডও সৃষ্টি করেছে একা দশ সংসদ। চলতি সংসদে এ পর্যন্ত ২৪টি অধিবেশনের মোট কার্যদিবস ছিল ২৬৩টি। এর আগে দশম সংসদে ২৩টি অধিবেশনের মোট কার্যদিবস ছিল ৪১০টি।

আর নবম জাতীয় সংসদে মোট কার্যদিবস ছিল ৪১৮ দিন, যা দেশের সংসদীয় ইতিহাসে সর্বোচ্চ। নবম জাতীয় সংস দে ২৭১টি বিল পাস হয়েছে। বিল পাসের ক্ষেত্রেও এটি সংসদের রেকর্ড। এরপর দশম সংসদে ১৯৩টি পাস হয়। আর চলতি সংসদের ২৪টি অধিবেশনে ১৪০টি বিল পাস হয়েছে।

সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী, বর্তমান সংসদের ২৪তম অধিবেশন গত ৩ সেপ্টেম্বর শুরু হয়। চলতি সংসদের দুই সদস্যের মৃতুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা অধিবেশন মুলতবি করার কারণে প্রথম দিনে কোনো বিল পাস হয়নি। চলতি অধিবেশনে সরকারি-বেসরকারি মিলে ২৯টি বিলের মধ্যে ১৮টি বিল পাস হয়েছে। এবারের অধিবেশনে সবচে য়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত সাইবার নিরাপত্তা বিল,জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল-২০২৩ এবং ভূমিসংক্রান্ত আরো দুটি বিল পাস হয়। এ ছাড়া পাঁচটি বিল অপেক্ষায় রয়েছে, যা আগামী অধিবেশনে পাস হবে।

আগামী মাসেই শেষ অধিবেশন বসবে বলে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন। সে বিষয়টি মাথায় রেখেই বিলগুলো সংসদে তোলা হচ্ছে।বিল পাসের ক্ষেত্রে খানিকটা তড়িঘড়িও করা হয়েছে। সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরাও একাধিক বিলেরওপর আলোচনায় অংশ নিয়ে বিষয়টির প্রতি স্পিকারের দৃষ্টি আ কর্ষণ করেছেন। আগামী অধিবেশনেও তেমনটি হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

এ বিষয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টু কু বলেন,সরকারের শেষ সময়ে বিল পাসের সংখ্যা বেশি হবে,এটা স্বাভাবিক। কারণ একটি বিল পাসের আগে নানা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সে জন্য সংসদে বিল উত্থাপ নে অনেক সময় লেগে যায়। ফলে শেষের দিকে বিল বে শি জমা পড়ে আর শেষ সময়ে গুরুত্বপূর্ণ বিলগুলো অব শ্যই পাস করতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST