August 30, 2026, 7:28 am
শিরোনামঃ
গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে- স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানকে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা মনোনীত করে সম্মাননা স্মারক প্রদান করেন বেগমগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি গণপূর্তের হিসাবরক্ষকের বিরুদ্ধে বিল আটকে অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন পাটগ্রাম PIO কার্যালয় ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-২০২৫–২৬ অর্থবছরের প্রকল্পের তথ্য প্রকাশের দাবি, কর্মকর্তার বক্তব্য না পাওয়ার অভিযোগ:
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জুলাই-আগস্টের গণহত্যা” গুলশান এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের নির্দেশ’

Reporter Name

প্রথম বাংলা-বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যায় রাজধানীর গুলশান এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার এ নির্দেশ দেন ট্রাইব্যুনাল”

এর আগে, সকালে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হকসহ ৫ পুলিশ কর্মকর্তাকে হাজির করা হয়। এ সময় শুনানি শেষে ছাত্র-জনতা হত্যার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে দ্রুত আলামত সংগ্রহ করার অনুরোধ করেন সাবেক ওসি মাজহারুল হক।

তিনি বলেন, ‘মাননীয় আদালত আমাকে ৩০ সেকেন্ড সময় দিন। এটি যদি আমি না বলতে পারি তাহলে আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হব’।
আদালত সম্মতি দিলে গুলশান থানার সাবেক ওসি বলেন, ‘ঐদিন আমার থানা থেকে একটি গুলিও করা হয়নি। সেখানে র‍্যাব, বিজিবি ও এপিবিএন ছিল। গুলশান আবাসিক এলাকায় ৫০ কোটি টাকা খরচ করে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সেসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে।’

তার এ কথা শুনে আদালত বলেন, আমরা এখন এসব কথা শুনছি না। এগুলো পরে বলবেন। পরে আপনাদের এসব কথা শোনা হবে।

এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামআদালত কে অনুরোধ করেন যেন তার কথা শেষ করতে দেওয়া হয়। পরে আদালত আবার অনুমতি দিলে গুলশান থানার সাবেক ওসি মাজহারুল বলেন, আমি আশঙ্কা করছি এসব আলামত নষ্ট হয়ে যেতে পারে। আমি দ্রুততম সময়ের মধ্যে এসব সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্য আবেদন করছি। না হলে আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারি।

মাজহারুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আদালত উপস্থিত প্রসিকিউশনকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন।
(ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST