August 22, 2026, 3:16 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা লালমনিরহাট জেলা ও এখন ধর্ষণের দীক থেকে এগিয়ে প্রতিবেশী দাদা গ্রে-প্তার উত্তরায় আলোচিত ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি উত্তরা বিভাগ পাপের মহা উৎসব চলছে বাংলাদেশ জুড়ে অংশ গ্রহণ এ এগিয়ে লালমনিরহাট আধুনিক লামার রূপকার আলহাজ্ব মোঃ আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী কাল। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টাঙ্গাইল জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজ সুমাইয়া মমিন

Reporter Name

রিহান সিকদার-স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল:

টাঙ্গাইল জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের দক্ষ কর্মকর্তা মিজ সুমাইয়া মমিন। গত ১০ আগস্ট তিনি টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন।

এর আগে তিনি কুমিল্লার তিতাস উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে সততা, কর্মদক্ষতা ও জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সুনাম অর্জন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসনিক এই রদবদল করা হয়। মাঠপর্যায়ের প্রশাসনে তার অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে টাঙ্গাইল জেলার গুরুত্বপূর্ণ এডিসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কর্মস্থলে তিনি তার মেধা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতার মাধ্যমে টাঙ্গাইল জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।



Our Like Page
Developed by: BD IT HOST