November 5, 2026, 8:18 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

Reporter Name

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজি বুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে আজ আলোচনা সভা ,কুরআনখানি,দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)উদযাপিত হয়েছে।বঙ্গবন্ধু সমাধিসৌ ধের পাবলিক প্লাজায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ঈদ-এ মিলাদুন্নবীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান মন্ত্রীর নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ এর দায়িত্বপ্রাপ্ত প্র তিনিধি ও সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

প্রধান আলোচক ছিলেন- গোপালগঞ্জের টুঙ্গিাপাড়া উপজে লার গওহরডাংগা খাদেমুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিস হযর ত মাওলানা মুফতী মাকসুদুল হক।গোপালগঞ্জের জেলা প্র শাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আ লোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়া মী লীগের সভাপতি মাহাবুব আলী খান,জেলা আওয়ামী লী গের উপদেষ্টামন্ডলীর সদস্য শেখ মোহাম্মদ রুহুল আমীন,

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ,টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজা ম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাস।আলোচনা সভার আগে সেখানে কুরআন তেলো য়াত করা হয়। এরপর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST